বান্দরবানের লামা বাজারে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ট্রাফিক ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে সদস্যরা বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করেন।এ সময় সড়কে অবৈধভাবে বা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন, লালদিয়ায় এপিএম টার্মিনালে বদলাবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা
চালকদেরও নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং যত্রতত্র যাত্রী ওঠানামা না করানোর বিষয়ে সচেতন করা হয়।ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে বাজারের ব্যস্ত সড়কগুলোতে যানজট কমে আসে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।ট্রাফিক ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাস বলেন, যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি চালক ও পথচারীদের সচেতন করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন