দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে সাফ জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।তিনি বলেছেন, মামলার বিষয়বস্তু, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং সর্বোপরি বিচারকের বিবেক—কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

আরও  পড়ুন, ভূমি মন্ত্রণালয়ের চাকরির ভাইভায় গিয়ে ধরা ৬ ‘প্রক্সি’ প্রার্থী

প্রধান বিচারপতি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রয়োজন।তার মতে, মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করতে হবে।এআই ব্যবহারের ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত অবকাঠামো থাকলেই হবে না, প্রশিক্ষণ ও দক্ষতাকেও গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন প্রধান বিচারপতি।

বিষয় : এআই বিচারপতি আদালতের রায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে সাফ জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।তিনি বলেছেন, মামলার বিষয়বস্তু, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং সর্বোপরি বিচারকের বিবেক—কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

আরও  পড়ুন, ভূমি মন্ত্রণালয়ের চাকরির ভাইভায় গিয়ে ধরা ৬ ‘প্রক্সি’ প্রার্থী

প্রধান বিচারপতি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রয়োজন।তার মতে, মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করতে হবে।এআই ব্যবহারের ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত অবকাঠামো থাকলেই হবে না, প্রশিক্ষণ ও দক্ষতাকেও গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন প্রধান বিচারপতি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত