দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার ১১৫ টাকা

সোনার দামে বড় পতন

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা।নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ৫ হাজার ৮৩২ টাকা। নতুন দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

আরও  পড়ুন, সূচকের ঊর্ধ্বমুখী গতি দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট—তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম বেড়েছিল মোট ১০ হাজার ৯৬৪ টাকা। সর্বশেষ ২৫ আগস্ট দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে বড় ধরনের কমতি এলো সোনার দামে।এদিকে শুধু সোনা নয়, কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

বিষয় : দেশের বাজারে সোনার দামে ভরি সোনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার ১১৫ টাকা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা।নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ৫ হাজার ৮৩২ টাকা। নতুন দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

আরও  পড়ুন, সূচকের ঊর্ধ্বমুখী গতি দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট—তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম বেড়েছিল মোট ১০ হাজার ৯৬৪ টাকা। সর্বশেষ ২৫ আগস্ট দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে বড় ধরনের কমতি এলো সোনার দামে।এদিকে শুধু সোনা নয়, কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত