দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকটের দায় আমদানি নির্ভর নীতির: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি।শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্যাস-বিদ্যুৎ সংকট তৈরি করেনি। আগের সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জকেও সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সাকি। তার দাবি, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে।

আরও  পড়ুন, ভারতের বিদ্যুৎ করিডর হতে শর্ত দিচ্ছে ঢাকা, চার দাবিতে অনড় বাংলাদেশ

তবে সংকট মোকাবিলায় মধ্যমেয়াদি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। দেশের গ্যাস উত্তোলন বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জ্বালানি মজুত তৈরি এবং ভোলায় আবিষ্কৃত গ্যাস কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি বলেন, এসব উদ্যোগের সুফল এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যেতে পারে। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।সেমিনারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে বিকল্প মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। প্রস্তাবিত সড়কটি নির্মিত হলে কুমিল্লার উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : সংকট সমাধান গ্যাস-বিদ্যুৎ সর্বাত্মক চেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকটের দায় আমদানি নির্ভর নীতির: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি।শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্যাস-বিদ্যুৎ সংকট তৈরি করেনি। আগের সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জকেও সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সাকি। তার দাবি, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে।

আরও  পড়ুন, ভারতের বিদ্যুৎ করিডর হতে শর্ত দিচ্ছে ঢাকা, চার দাবিতে অনড় বাংলাদেশ

তবে সংকট মোকাবিলায় মধ্যমেয়াদি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। দেশের গ্যাস উত্তোলন বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জ্বালানি মজুত তৈরি এবং ভোলায় আবিষ্কৃত গ্যাস কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি বলেন, এসব উদ্যোগের সুফল এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যেতে পারে। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।সেমিনারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে বিকল্প মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। প্রস্তাবিত সড়কটি নির্মিত হলে কুমিল্লার উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত