দৈনিক সংবাদ দিগন্ত

দক্ষিণ আফ্রিকাকে আবারও হারাল নামিবিয়া, ১৮ রানে ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে আবারও হারাল নামিবিয়া

দশ মাস আগের সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি যেন আরও একবার ফিরিয়ে আনল নামিবিয়া। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে এবারও হারিয়ে টি-টোয়েন্টিতে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।উইন্ডহুকে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়েছে নামিবিয়া। আগে ব্যাট করে ১৬৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২০ ওভারে ১৪৫ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে নামিবিয়া। ওপেনার লরেন স্টিনক্যাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্কের উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। স্টিনক্যাম্প ৪১ এবং ফ্রাইলিঙ্ক ৬০ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।এরপর নিয়মিত উইকেট হারালেও ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন নেন তিন উইকেট।রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

আরও  পড়ুন, বাংলাদেশকে গুঁড়িয়ে স্টার্কের ক্যারিয়ারসেরা অর্জন, শীর্ষে বোলিং র‍্যাংকিংয়ে

 একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। তবে তিন নম্বরে নেমে একাই লড়াই চালিয়ে যান ডেওয়াল্ড ব্রেভিস। চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৫ রান করেন তিনি।ব্রেভিস আউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় নামিবিয়ার হাতে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২৮ রান। ইয়ানসেন প্রথম দুই বলে একটি ছক্কাসহ ৮ রান তুললেও এরপর আর ম্যাচ ঘোরাতে পারেননি।শেষ দুই বলে দুই উইকেট নিয়ে নামিবিয়ার জয় নিশ্চিত করেন জেজে স্মিট। ৩১ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরাও হন এই বাঁহাতি পেসার।এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেল নামিবিয়া। দশ মাস আগের জয়ের পর এবারও প্রোটিয়াদের হারিয়ে নতুন করে ইতিহাস গড়ল আইসিসির সহযোগী দেশটি।

বিষয় : টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিক জয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে আবারও হারাল নামিবিয়া, ১৮ রানে ঐতিহাসিক জয়

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

দশ মাস আগের সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি যেন আরও একবার ফিরিয়ে আনল নামিবিয়া। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে এবারও হারিয়ে টি-টোয়েন্টিতে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।উইন্ডহুকে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়েছে নামিবিয়া। আগে ব্যাট করে ১৬৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২০ ওভারে ১৪৫ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে নামিবিয়া। ওপেনার লরেন স্টিনক্যাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্কের উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। স্টিনক্যাম্প ৪১ এবং ফ্রাইলিঙ্ক ৬০ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।এরপর নিয়মিত উইকেট হারালেও ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন নেন তিন উইকেট।রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

আরও  পড়ুন, বাংলাদেশকে গুঁড়িয়ে স্টার্কের ক্যারিয়ারসেরা অর্জন, শীর্ষে বোলিং র‍্যাংকিংয়ে

 একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। তবে তিন নম্বরে নেমে একাই লড়াই চালিয়ে যান ডেওয়াল্ড ব্রেভিস। চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৫ রান করেন তিনি।ব্রেভিস আউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় নামিবিয়ার হাতে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২৮ রান। ইয়ানসেন প্রথম দুই বলে একটি ছক্কাসহ ৮ রান তুললেও এরপর আর ম্যাচ ঘোরাতে পারেননি।শেষ দুই বলে দুই উইকেট নিয়ে নামিবিয়ার জয় নিশ্চিত করেন জেজে স্মিট। ৩১ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরাও হন এই বাঁহাতি পেসার।এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেল নামিবিয়া। দশ মাস আগের জয়ের পর এবারও প্রোটিয়াদের হারিয়ে নতুন করে ইতিহাস গড়ল আইসিসির সহযোগী দেশটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত