জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান তারা।
আরও পড়ুন, সেপ্টেম্বরের শুরুতেও বৃষ্টি, ৫ দিনজুড়ে ভিজবে দেশ
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা। বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন।বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।বৈঠকের একপর্যায়ে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিষয় : সফর প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন