দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৭ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী মামলার এক এজাহারনামীয় আসামি এবং অটোরিকশা ছিনতাইসহ হত্যা মামলার রিমান্ডভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী মামলায় এজাহারনামীয় আসামি মিতুল (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি শফিকুল ইসলাম ও রীমা সুলতানার পুত্র। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার নাটুয়ারপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় বসবাস করতেন।

আরও  পড়ুন, টঙ্গী পশ্চিম থানার অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি এবং ১১ মাদকসেবী গ্রেপ্তার

এছাড়া অটোরিকশা ছিনতাইসহ হত্যা মামলার (অজ্ঞাতনামা হত্যা মামলা) রিমান্ডভুক্ত আসামি ইয়াসিন আরাফাত (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত রাজা মিয়া ওরফে রাজিন উদ্দিন এবং হেলেনা আক্তারের পুত্র। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কৈলাটি সাকুয়া ইন্দ্রপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকা মহানগরের ভাটারা থানার নতুন বাজার বারোবিঘা এলাকায় বসবাস করতেন।এ ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গণহত্যা মামলা বিশেষ অভিযান সন্ত্রাস বিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৭ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী মামলার এক এজাহারনামীয় আসামি এবং অটোরিকশা ছিনতাইসহ হত্যা মামলার রিমান্ডভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী মামলায় এজাহারনামীয় আসামি মিতুল (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি শফিকুল ইসলাম ও রীমা সুলতানার পুত্র। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার নাটুয়ারপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় বসবাস করতেন।

আরও  পড়ুন, টঙ্গী পশ্চিম থানার অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি এবং ১১ মাদকসেবী গ্রেপ্তার

এছাড়া অটোরিকশা ছিনতাইসহ হত্যা মামলার (অজ্ঞাতনামা হত্যা মামলা) রিমান্ডভুক্ত আসামি ইয়াসিন আরাফাত (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত রাজা মিয়া ওরফে রাজিন উদ্দিন এবং হেলেনা আক্তারের পুত্র। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কৈলাটি সাকুয়া ইন্দ্রপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকা মহানগরের ভাটারা থানার নতুন বাজার বারোবিঘা এলাকায় বসবাস করতেন।এ ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত