দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সোনারগাঁ থানাকে দালালমুক্ত ও অপরাধমুক্ত করার ঘোষণা নবাগত ওসির

অপরাধমুক্ত করার ঘোষণা নবাগত ওসির

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক মাদক, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে থানাকে দালালমুক্ত করে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত পুলিশি সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সোনারগাঁ থানার হলরুমে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি এসব কথা বলেন।সভায় ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে সচেতন করার পাশাপাশি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকসহ চুরি, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা,

আরও  পড়ুন, ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক

কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সোনারগাঁ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।থানাকে দালালমুক্ত করার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে সেবা নিতে পারে, তা নিশ্চিত করা হবে। থানায় কোনো দালালচক্রের স্থান থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে পুলিশ কাজ করবে।মতবিনিময় সভায় সাংবাদিকরা সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। নবাগত ওসি সাংবাদিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনগণের সেবায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন।এ সময় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নবাগত ওসি দালালমুক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁ থানাকে দালালমুক্ত ও অপরাধমুক্ত করার ঘোষণা নবাগত ওসির

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক মাদক, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে থানাকে দালালমুক্ত করে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত পুলিশি সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সোনারগাঁ থানার হলরুমে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি এসব কথা বলেন।সভায় ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে সচেতন করার পাশাপাশি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকসহ চুরি, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা,

আরও  পড়ুন, ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক

কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সোনারগাঁ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।থানাকে দালালমুক্ত করার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে সেবা নিতে পারে, তা নিশ্চিত করা হবে। থানায় কোনো দালালচক্রের স্থান থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে পুলিশ কাজ করবে।মতবিনিময় সভায় সাংবাদিকরা সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। নবাগত ওসি সাংবাদিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনগণের সেবায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন।এ সময় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত