দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মাদক-অস্ত্র-চোরাচালানে পুলিশের সাঁড়াশি অভিযান, নরসিংদীতে গ্রেপ্তার ২৩৭

মাদক-অস্ত্র-চোরাচালানে পুলিশের সাঁড়াশি অভিযান

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় চালানো এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল, মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।পুলিশ জানায়, র‍্যাব, এপিবিএন ও আরআরএফের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি এলজি ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।এছাড়া ৮ হাজার ৬৩৩টি ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরও  পড়ুন, শৈলকুপায় বিদ্যুতের ফাঁদে স্বামী-স্ত্রীর প্রাণহানি, ঘাস কাটার মেশিনে মর্মান্তিক মৃত্যু

শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে যুবক হত্যাকাণ্ডের রহস্যও ২৪ ঘণ্টার মধ্যে উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে।এদিকে বিভিন্ন চেকপোস্টে ১ হাজার ৮৬৬টি যানবাহনে তল্লাশি চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ৩০১টি মামলা, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সপ্তাহব্যাপী অভিযানে আদালতের ৩০৫টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং নতুন করে ৮৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিষয় : মহাসড়ক সাঁড়াশি অভিযান মাদক-অস্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মাদক-অস্ত্র-চোরাচালানে পুলিশের সাঁড়াশি অভিযান, নরসিংদীতে গ্রেপ্তার ২৩৭

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় চালানো এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল, মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।পুলিশ জানায়, র‍্যাব, এপিবিএন ও আরআরএফের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি এলজি ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।এছাড়া ৮ হাজার ৬৩৩টি ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরও  পড়ুন, শৈলকুপায় বিদ্যুতের ফাঁদে স্বামী-স্ত্রীর প্রাণহানি, ঘাস কাটার মেশিনে মর্মান্তিক মৃত্যু

শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে যুবক হত্যাকাণ্ডের রহস্যও ২৪ ঘণ্টার মধ্যে উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে।এদিকে বিভিন্ন চেকপোস্টে ১ হাজার ৮৬৬টি যানবাহনে তল্লাশি চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ৩০১টি মামলা, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সপ্তাহব্যাপী অভিযানে আদালতের ৩০৫টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং নতুন করে ৮৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত