দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

একরাম হত্যা মামলায় ট্রাইব্যুনালে বদি-মিফতাহ উদ্দিন, আজ শুনানি

একরাম হত্যা মামলায় ট্রাইব্যুনালে বদি-মিফতাহ উদ্দিন

কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে।মঙ্গলবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গত ২৬ জুলাই অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং তিনজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

আরও  পড়ুন, ১৩ মহানগরীতে ৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ৬৮৩ কোটি টাকার প্রকল্প

একরামুল হক ছিলেন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি।মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে আটক, অপহরণ, কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা, অপরাধে সংশ্লিষ্টতা, প্ররোচনা, সহায়তা এবং হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ সাবেক র‍্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা।এরই মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ খান ও মাহবুব আলমের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। আর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ২৭ জুলাই রাতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়।এখন ট্রাইব্যুনালের শুনানিতে মামলার পরবর্তী আইনি কার্যক্রম কোন দিকে এগোয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

বিষয় : ট্রাইব্যুনাল মানবতাবিরোধী একরামুল হক হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

একরাম হত্যা মামলায় ট্রাইব্যুনালে বদি-মিফতাহ উদ্দিন, আজ শুনানি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে।মঙ্গলবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গত ২৬ জুলাই অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং তিনজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

আরও  পড়ুন, ১৩ মহানগরীতে ৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ৬৮৩ কোটি টাকার প্রকল্প

একরামুল হক ছিলেন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি।মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে আটক, অপহরণ, কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা, অপরাধে সংশ্লিষ্টতা, প্ররোচনা, সহায়তা এবং হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ সাবেক র‍্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা।এরই মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ খান ও মাহবুব আলমের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। আর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ২৭ জুলাই রাতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়।এখন ট্রাইব্যুনালের শুনানিতে মামলার পরবর্তী আইনি কার্যক্রম কোন দিকে এগোয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত