সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত স্কিমের সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ উত্তোলন করতে পারবেন তারা।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী বর্তমানে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
আরও পড়ুন, বাংলা কিউআরে লেনদেনে বড় উল্লম্ফন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই স্কিমে নির্ধারিত সীমার বাইরেও অর্থ তোলার সুযোগ থাকবে।এদিকে আমানতের মুনাফা নিয়ে গ্রাহকদের বিভ্রান্তি দূর করার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না বলে স্পষ্টভাবে গ্রাহকদের জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত পূর্ণাঙ্গ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার নির্দেশ দিয়েছেন গভর্নর।পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এই ব্যাংক ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে।বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে আমানতকারীদের আস্থা ফেরার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বিষয় : সম্মিলিত অর্থ উত্তোলন পাঁচটি ব্যাংক

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন