রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও শোক মিছিল করেছেন স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় রংপুরের পুলিশ প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেন তারা।আন্দোলনকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশের দেওয়া বক্তব্য তাদের কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
আরও পড়ুন, পদ্মা সেতুর পর যাত্রীশূন্য বরিশালের লঞ্চ, বিলুপ্তির পথে নৌশিল্প
এত অল্প সময়ে তদন্ত একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা।তাদের দাবি, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না—তা নিরপেক্ষ ও গভীরভাবে খতিয়ে দেখতে হবে।মানববন্ধন ও সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা শোক মিছিল করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিষয় : মানববন্ধন চারজন হত্যা বিচার দাবি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও শোক মিছিল করেছেন স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় রংপুরের পুলিশ প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেন তারা।আন্দোলনকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশের দেওয়া বক্তব্য তাদের কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
আরও পড়ুন, পদ্মা সেতুর পর যাত্রীশূন্য বরিশালের লঞ্চ, বিলুপ্তির পথে নৌশিল্প
এত অল্প সময়ে তদন্ত একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা।তাদের দাবি, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না—তা নিরপেক্ষ ও গভীরভাবে খতিয়ে দেখতে হবে।মানববন্ধন ও সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা শোক মিছিল করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন