দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট ঠাকুরগাঁও যাবেন তিনি। সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে।সোমবার বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে রাষ্ট্রপতির সফরকালে তার ও সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও  পড়ুন, ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

তবে রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।গত ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটাই হবে তার প্রথম জেলা সফর।রাষ্ট্রপতির সফরকে ঘিরে এরই মধ্যে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রস্তুতি শুরু করেছে। সফরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাক্ষাতের সম্ভাবনা থাকলেও এখনো বিস্তারিত সূচি প্রকাশ করা হয়নি।

বিষয় : সফর ঠাকুরগাঁও-১ ২৩তম রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট ঠাকুরগাঁও যাবেন তিনি। সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে।সোমবার বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে রাষ্ট্রপতির সফরকালে তার ও সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও  পড়ুন, ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

তবে রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।গত ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটাই হবে তার প্রথম জেলা সফর।রাষ্ট্রপতির সফরকে ঘিরে এরই মধ্যে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রস্তুতি শুরু করেছে। সফরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাক্ষাতের সম্ভাবনা থাকলেও এখনো বিস্তারিত সূচি প্রকাশ করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত