মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। মূল অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক, অনুষ্ঠান ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন, নুসরাত হত্যা: ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায়, হাইকোর্টে সিদ্ধান্ত আজ
এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।জাতিসংঘ অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। তবে সফরটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সব মিলিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রথম বক্তব্য এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ—দুই কারণে এবারের নিউইয়র্ক সফর পাচ্ছে বাড়তি গুরুত্ব।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন