ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচে নাটকীয় জয় দিয়ে লিগ অভিযান শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ৮৩ মিনিট পর্যন্ত বোর্নমাউথের কাছে পিছিয়ে থেকেও শেষ আট মিনিটে দুই গোল করে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে সিটিজেনরা।ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার সিটি। বল দখল ও আক্রমণে ম্যাচজুড়ে ছিল তাদের আধিপত্য। কিন্তু গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ ভাগ পর্যন্ত।২৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বোর্নমাউথকে এগিয়ে দেন মার্কাস তাভেরনিয়ের। এরপর প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধের বড় অংশেও সেই লিড ধরে রাখে সফরকারীরা।সমতা ফেরাতে মরিয়া সিটি একের পর এক আক্রমণ চালালেও বোর্নমাউথের রক্ষণ ভাঙতে পারছিল না।
আরও পড়ুন, ডি মারিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত, মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে ফেরার গুঞ্জন
ফলে ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল বোর্নমাউথ।কিন্তু ম্যাচের শেষ আট মিনিটে বদলে যায় পুরো চিত্র।৮৪তম মিনিটে গোল করে ম্যানচেস্টার সিটিকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার মার্ক গুয়েহি। এরপর যোগ করা সময়ে জোসকো জিভারদিওল গোল করে পূর্ণ করেন সিটির নাটকীয় প্রত্যাবর্তন।শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে বোর্নমাউথের ওপর চাপ তৈরি করেছিল সিটি। গোলমুখে অনটার্গেট শটও ছিল তাদের ছয়টি। বিপরীতে বোর্নমাউথের বল দখল ছিল ৩৪ শতাংশ এবং অনটার্গেট শট চারটি।শেষ মুহূর্তের এই জয়ে নতুন মৌসুমের শুরুতেই নিজেদের মানসিক দৃঢ়তার প্রমাণ দিল ম্যানচেস্টার সিটি।
বিষয় : মৌসুম শুরু ম্যানচেস্টার সিটি বোর্নমাউথ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন