দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

কসবায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র নকল সরবরাহারের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড,৫ পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষার কেন্দ্র নকল সরবরাহারের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান আলিম পরীক্ষা-২০২৬ চলাকালে অসদুপায় (নকল) অবলম্বন ও নকলে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ (MCQ) উত্তরের একটি কাগজ (নকল) পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তিনি পাঁচজন পরীক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করেছেন বলে প্রমাণিত হয়।

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

এ ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।অন্যদিকে, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নকলে সহযোগিতার দায়ে শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন কিংবা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

বিষয় : সহযোগিতা পরীক্ষার কেন্দ্র পরীক্ষার্থী বহিষ্কার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কসবায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র নকল সরবরাহারের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড,৫ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান আলিম পরীক্ষা-২০২৬ চলাকালে অসদুপায় (নকল) অবলম্বন ও নকলে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ (MCQ) উত্তরের একটি কাগজ (নকল) পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তিনি পাঁচজন পরীক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করেছেন বলে প্রমাণিত হয়।

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

এ ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।অন্যদিকে, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নকলে সহযোগিতার দায়ে শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন কিংবা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত