দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩৯ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিস্তারিত জানাচ্ছেন...ডেঙ্গু সংক্রমণ কমার লক্ষণ এখনো স্পষ্ট নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩৯ জন ডেঙ্গুরোগী।
আরও পড়ুন, রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জারি হলো প্রজ্ঞাপন
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৪ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, খুলনায় ৪১ জন, রংপুরে ৩০ জন, রাজশাহীতে ২৬ জন, ময়মনসিংহে ১৯ জন, বরিশালে ১৩ জন এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৪৯৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।
বিষয় : প্রকোপ ডেঙ্গুতে মৃত্যু ডেঙ্গুরোগী

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন