দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

শিক্ষা ও স্বাবলম্বিতায় নতুন উদ্যোগ: বদলগাছীতে শিক্ষার্থী ও নারীদের সহায়তা

বদলগাছীতে শিক্ষার্থী ও নারীদের সহায়তা

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির অর্থ এবং উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, সরকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও  পড়ুন, পটিয়ার পাহাড়ে ডিবির অভিযান: মাটির নিচ থেকে উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

 তিনি বলেন, “কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং নারীদের মাঝে বিতরণ করা সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার থেকে নির্বাচিত ৩৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির অর্থ এবং ২৫ জন নারী উপকারভোগীর হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিষয় : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নতুন উদ্যোগ নারীদের সহায়তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা ও স্বাবলম্বিতায় নতুন উদ্যোগ: বদলগাছীতে শিক্ষার্থী ও নারীদের সহায়তা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির অর্থ এবং উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, সরকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও  পড়ুন, পটিয়ার পাহাড়ে ডিবির অভিযান: মাটির নিচ থেকে উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

 তিনি বলেন, “কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং নারীদের মাঝে বিতরণ করা সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার থেকে নির্বাচিত ৩৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির অর্থ এবং ২৫ জন নারী উপকারভোগীর হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত