দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

সব বাধা পেরিয়ে উন্নয়নের পথে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের বাধা মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন...রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তিনি জানান, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স ও অ্যাডভান্স প্যাকেজিংসহ বিভিন্ন খাতে কাজ শুরু হয়েছে। কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে।

আরও  পড়ুন, লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্কবার্তা

প্রধানমন্ত্রী বলেন, শিল্পটির বিকাশে সরকার কর ও শুল্ক সুবিধাসহ বিভিন্ন নীতিগত সহায়তা দিচ্ছে। চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি রপ্তানি আয়ে নগদ প্রণোদনা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান রাখা হয়েছে।তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব নীতি, অবকাঠামো উন্নয়ন এবং কর-সুবিধার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।দুই দিনের এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, গবেষক ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। তাদের মতে, সঠিক নীতি ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের উচ্চপ্রযুক্তি অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

বিষয় : উন্নয়ন বোর্ড সেমিকন্ডাক্টর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

সব বাধা পেরিয়ে উন্নয়নের পথে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের বাধা মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন...রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তিনি জানান, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স ও অ্যাডভান্স প্যাকেজিংসহ বিভিন্ন খাতে কাজ শুরু হয়েছে। কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে।

আরও  পড়ুন, লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্কবার্তা

প্রধানমন্ত্রী বলেন, শিল্পটির বিকাশে সরকার কর ও শুল্ক সুবিধাসহ বিভিন্ন নীতিগত সহায়তা দিচ্ছে। চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি রপ্তানি আয়ে নগদ প্রণোদনা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান রাখা হয়েছে।তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব নীতি, অবকাঠামো উন্নয়ন এবং কর-সুবিধার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।দুই দিনের এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, গবেষক ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। তাদের মতে, সঠিক নীতি ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের উচ্চপ্রযুক্তি অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত