দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

বাংলাদেশের খাদ্য উৎপাদন মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জটিলতার পর ইউরিয়া সারের আন্তর্জাতিক দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। এতে বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ তার মোট ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে।

আরও  পড়ুন, বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

 বর্তমানে দেশে অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানোর মতো ইউরিয়ার মজুদ থাকলেও পরবর্তী সময়ে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।ডব্লিউএফপির আশঙ্কা, সার সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে দেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন।

বিষয় : জাতিসংঘ সার সংকট খাদ্য ঝুঁকি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের খাদ্য উৎপাদন মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জটিলতার পর ইউরিয়া সারের আন্তর্জাতিক দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। এতে বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ তার মোট ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে।

আরও  পড়ুন, বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

 বর্তমানে দেশে অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানোর মতো ইউরিয়ার মজুদ থাকলেও পরবর্তী সময়ে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।ডব্লিউএফপির আশঙ্কা, সার সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে দেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত