দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

মেহেরপুর হাসপাতালে চুরি-পকেটমারের সন্দেহে ৬ নারী আটক

হাসপাতালে চুরি-পকেটমারের সন্দেহে ৬ নারী আটক

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারের সন্দেহে ছয় নারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন—রুমি (১৭), মনিকা (১৭), মনোয়ারা (১৮), সীমা (১৬), রহিমা (৩৫) ও আফরোজা (৬০)। পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি জামালপুর জেলায়। বর্তমানে তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।ভুক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকালে আত্মীয় রনি খাতুন দুই বছরের এক শিশুকে নিয়ে হাসপাতালের লিফটে নিচে নামার সময় শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে এক রোগীর পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টার অভিযোগে উপস্থিত লোকজন ছয় নারীকে আটক করেন এবং হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন।

আরও  পড়ুন, মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আনসার সদস্যরা জানান, আটক নারীদের তল্লাশি চালিয়ে কোনো স্বর্ণালংকার বা অর্থ উদ্ধার করা যায়নি। তবে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আনসার সদস্যদের প্রাথমিক ধারণা, চুরির পর নারীরা মালামাল তাদের সঙ্গে থাকা পুরুষ সহযোগীদের কাছে হস্তান্তর করেন এবং ওই সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ বা মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্থানীয়দের অভিযোগ, মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রায়ই রোগী ও স্বজনরা চুরি ও পকেটমারের শিকার হন। এ ধরনের ঘটনা রোধে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

বিষয় : আইনশৃঙ্খলা নারীকে আটক হাসপাতালে চুরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুর হাসপাতালে চুরি-পকেটমারের সন্দেহে ৬ নারী আটক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারের সন্দেহে ছয় নারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন—রুমি (১৭), মনিকা (১৭), মনোয়ারা (১৮), সীমা (১৬), রহিমা (৩৫) ও আফরোজা (৬০)। পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি জামালপুর জেলায়। বর্তমানে তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।ভুক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকালে আত্মীয় রনি খাতুন দুই বছরের এক শিশুকে নিয়ে হাসপাতালের লিফটে নিচে নামার সময় শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে এক রোগীর পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টার অভিযোগে উপস্থিত লোকজন ছয় নারীকে আটক করেন এবং হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন।

আরও  পড়ুন, মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আনসার সদস্যরা জানান, আটক নারীদের তল্লাশি চালিয়ে কোনো স্বর্ণালংকার বা অর্থ উদ্ধার করা যায়নি। তবে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আনসার সদস্যদের প্রাথমিক ধারণা, চুরির পর নারীরা মালামাল তাদের সঙ্গে থাকা পুরুষ সহযোগীদের কাছে হস্তান্তর করেন এবং ওই সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ বা মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্থানীয়দের অভিযোগ, মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রায়ই রোগী ও স্বজনরা চুরি ও পকেটমারের শিকার হন। এ ধরনের ঘটনা রোধে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত