দৈনিক সংবাদ দিগন্ত

সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

সাইবার ঝুঁকি মোকাবেলা, দক্ষ জনবল তৈরি এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।সোমবার (২০ জুলাই) সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধু ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্য, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।

আরও  পড়ুন, ৫ দিনের সফরে তুরস্কে সেনাপ্রধান

পরিদর্শনকালে তিনি এমআইএসটির সাইবার রেঞ্জ, গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, গবেষণার ফল শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে তা ব্যবহারযোগ্য প্রযুক্তি ও দেশীয় পণ্যে রূপান্তর করতে হবে। এতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ সময় তিনি আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির MATEROV দলের সদস্যদের অভিনন্দন জানান এবং তরুণ উদ্ভাবকদের প্রয়োজনীয় গবেষণা সহায়তা ও প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সাইবার ঝুঁকি মোকাবেলা, দক্ষ জনবল তৈরি এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।সোমবার (২০ জুলাই) সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধু ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্য, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।

আরও  পড়ুন, ৫ দিনের সফরে তুরস্কে সেনাপ্রধান

পরিদর্শনকালে তিনি এমআইএসটির সাইবার রেঞ্জ, গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, গবেষণার ফল শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে তা ব্যবহারযোগ্য প্রযুক্তি ও দেশীয় পণ্যে রূপান্তর করতে হবে। এতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ সময় তিনি আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির MATEROV দলের সদস্যদের অভিনন্দন জানান এবং তরুণ উদ্ভাবকদের প্রয়োজনীয় গবেষণা সহায়তা ও প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত