ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যেতে প্রতিটি যানবাহনের লেগেছে প্রায় দুই ঘণ্টা।সোমবার ভোর থেকে ঢাকামুখী লেনে গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সকাল ৯টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করে।চালক ও যাত্রীরা জানান, মহাসড়কে কোনো দুর্ঘটনা না ঘটলেও সড়কের পাশে অবৈধভাবে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং করায় যান চলাচল ব্যাহত হয়। এর ফলেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, সিরাজগঞ্জে প্রাণ গেল যুবকের
ঢাকাগামী যাত্রী জাকির হোসেন বলেন, গৌরীপুর থেকে দাউদকান্দি পর্যন্ত যেতে তার দুই ঘণ্টা সময় লেগেছে।অন্যদিকে তিশা পরিবহনের চালক হুমায়ুন কবির অভিযোগ করেন, সকাল থেকে মহাসড়কে হাইওয়ে পুলিশের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি।তবে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, যানবাহনের চাপের কারণেই যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ ও যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
বিষয় : মহাসড়ক দুর্ভোগ দীর্ঘ যানজট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন