চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন বোয়ালখালীর দিদারুল আলম,
আরও পড়ুন, যথাযোগ্য মর্যাদায় লামায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত, আহত জুলাইযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান
মোহাম্মদ জাহিদ হোসেন ও নূর নবী, রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ, সদরঘাটের মোহাম্মদ লিটন, লোহাগাড়ার সিরাজুল ইসলাম, রাউজানের জাহিদুল আলম, পটিয়ার মোহাম্মদ আলম, মাহামুদুল হক এবং চন্দনাইশের সেলিম উদ্দিন।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।কারখানায় অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
বিষয় : আগুন লবণ কারখানায় বিদ্যুতের শর্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন