দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

দেবহাটায় শামীম হত্যা: আদালতে ১৬৪ ধারায় প্রধান আসামির স্বীকারোক্তি

ধর্মীয় পরিচয়ে বৌদ্ধ:  ভক্তি ও বিশ্বাসের টানে বাড়ির আঙিনায় শারদীয় দুর্গাপূজা

১০ বছরে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্ত্রীকে হত্যার দায়ে আটক প্রবাসী স্বামী

স্বদেশ আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ / মাদ্রাসায় বার্ষিক কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে মাদক কেনাবেচার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি অস্ত্র-গুলি

টাঙ্গাইলে কালভার্টে বাঁশ ব্যবহার করায় কার্যসহকারী চাকরিচ্যুত,

সংরক্ষিত বনে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অভিযান, সাতছড়িতে ভাঙা হলো ৪ স্থাপনা

সংরক্ষিত বনে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অভিযান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে ভেঙে দেওয়া হয়েছে চারটি অবৈধ খাবারের দোকান। জানানো হয়েছে, সংরক্ষিত বন থেকে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে বন বিভাগের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চারটি অবৈধ খাবারের দোকান ভেঙে ফেলা হয় এবং দোকান মালিকদের মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সংরক্ষিত বনের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে হোটেল ও খাবারের ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে বনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হোটেলের বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছিল। এছাড়া এসব প্রতিষ্ঠানে বনের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারের অভিযোগও রয়েছে।

আরও  পড়ুন,ভোগান্তির অবসান: ২৫ ঘণ্টা পর রাজশাহীর বাস টার্মিনালে স্বাভাবিকতা

বন বিভাগের দাবি, একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও তা মানা হয়নি। পরে সহ-ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় অভিযান চালানো হয়।সাতছড়ি বনের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমান আবুল জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে এবং পর্যায়ক্রমে সংরক্ষিত বন থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।এদিকে, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংরক্ষিত বনে কোনো অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না।বনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : সংরক্ষিত কঠোর অভিযান সাতছড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সংরক্ষিত বনে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অভিযান, সাতছড়িতে ভাঙা হলো ৪ স্থাপনা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x