দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুড়িগ্রামে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১; থমথমে এলাকায় ১০ জন আটক

রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১; থমথমে এলাকায় ১০ জন আটক

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি একটি সড়ক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের ফুলকা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা একটি সরকারি সড়কে মাটি কাটার কাজ শুরু হলে তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়।

আরও  পড়ুন, আদমজী ইপিজেডে ভোরের আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

এ সময় আব্দুর সাত্তারের ছেলে জাহেদুল ইসলাম জিন্নাত ছুরিকাঘাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে জয়নাল মিয়া, নয়ন আলীসহ আরও কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নয়ন আলীর মৃত্যুর গুজব ছড়ালেও প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ঘটনার পর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজারহাট থানার ওসি জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

বিষয় : দুই পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশ মোতায়েন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কুড়িগ্রামে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১; থমথমে এলাকায় ১০ জন আটক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি একটি সড়ক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের ফুলকা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা একটি সরকারি সড়কে মাটি কাটার কাজ শুরু হলে তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়।

আরও  পড়ুন, আদমজী ইপিজেডে ভোরের আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

এ সময় আব্দুর সাত্তারের ছেলে জাহেদুল ইসলাম জিন্নাত ছুরিকাঘাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে জয়নাল মিয়া, নয়ন আলীসহ আরও কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নয়ন আলীর মৃত্যুর গুজব ছড়ালেও প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ঘটনার পর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজারহাট থানার ওসি জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত