আগামী ৫ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন থেকেই এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন এবং একই দিন থেকে সাধারণ মানুষ জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই জাদুঘরটি খুলে দেওয়া উচিত।
অরও পড়ুন, দেশে ফিরলে আইনের আওতায় আনা হবে শেখ হাসিনাকে
তার ভাষ্য, কিছু কাজ অসম্পূর্ণ থাকলেও জাদুঘর চালু করে পরবর্তীতে সংস্কার ও অন্যান্য কাজ অব্যাহত রাখা সম্ভব।ডা. শফিকুর রহমান আরও জানান, প্রধানমন্ত্রী উদ্বোধন করলে এবং আমন্ত্রণ জানালে তারা অনুষ্ঠানে অংশ নেবেন।এদিকে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘর উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ সংরক্ষণে নির্মিত এই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ইতিহাসচর্চায় যুক্ত হবে একটি নতুন অধ্যায়—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : উদ্বোধন প্রতীক্ষিত জুলাই স্মৃতি

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন