দৈনিক সংবাদ দিগন্ত

পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে আবারও সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার পর রাতেই দ্বিতীয় দফায় সড়কে অবস্থান নেন তারা।আন্দোলনরত পরীক্ষার্থীরা রাত সোয়া ৮টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কেও অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একই দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে পুলিশ 

আরো পড়ুন , পার্ক ও উন্মুক্ত স্থান বাড়াতে সরকারের মেগা পরিকল্পনা

তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের প্রতিনিধি দলের এক শিক্ষার্থী জানান, তাদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে গেলেও দায়িত্বশীল কারও সঙ্গে কার্যকর আলোচনা হয়নি। তিনি অভিযোগ করেন, প্রতিনিধি চাওয়ার পর ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হলেও বাইরে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।তিনি আরও বলেন, আগামী দিনের পরীক্ষা হবে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন পরীক্ষার্থীরা।শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষাসংক্রান্ত বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত এবং তাদের দাবির সমাধান।এদিকে আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

বিষয় : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে আবারও সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার পর রাতেই দ্বিতীয় দফায় সড়কে অবস্থান নেন তারা।আন্দোলনরত পরীক্ষার্থীরা রাত সোয়া ৮টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কেও অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একই দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে পুলিশ 

আরো পড়ুন , পার্ক ও উন্মুক্ত স্থান বাড়াতে সরকারের মেগা পরিকল্পনা

তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের প্রতিনিধি দলের এক শিক্ষার্থী জানান, তাদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে গেলেও দায়িত্বশীল কারও সঙ্গে কার্যকর আলোচনা হয়নি। তিনি অভিযোগ করেন, প্রতিনিধি চাওয়ার পর ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হলেও বাইরে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।তিনি আরও বলেন, আগামী দিনের পরীক্ষা হবে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন পরীক্ষার্থীরা।শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষাসংক্রান্ত বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত এবং তাদের দাবির সমাধান।এদিকে আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত