দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এআই যুগে দক্ষ জনশক্তি গড়তে সরকারের নতুন অঙ্গীকার

প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থান নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে সরকার।তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের লক্ষ্য।প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ 

আরো পড়ুন , বিদেশে এনআইডি কার্যক্রম সম্প্রসারণ, নতুন তালিকায় ৫ দেশ

রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণদের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও আধুনিক ও যুগোপযোগী করছে।তারেক রহমান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং নতুন প্রযুক্তির যুগে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, অভিন্ন সনদায়ন ব্যবস্থা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, পুনঃদক্ষায়ন, দক্ষতার নবায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের যুবসমাজ বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এআই যুগে দক্ষ জনশক্তি গড়তে সরকারের নতুন অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থান নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে সরকার।তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের লক্ষ্য।প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ 

আরো পড়ুন , বিদেশে এনআইডি কার্যক্রম সম্প্রসারণ, নতুন তালিকায় ৫ দেশ

রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণদের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও আধুনিক ও যুগোপযোগী করছে।তারেক রহমান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং নতুন প্রযুক্তির যুগে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, অভিন্ন সনদায়ন ব্যবস্থা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, পুনঃদক্ষায়ন, দক্ষতার নবায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের যুবসমাজ বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত