দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মেধাবী উদ্যোক্তাদের পাশে সরকার, নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হবে তহবিল

মেধাবী উদ্যোক্তাদের পাশে সরকার

দেশে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি জানান, আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড থেকে একজন উদ্যোক্তাকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তাদের যেন ব্যাংকের জামানত, কাগজপত্র ও নানা জটিলতার মুখোমুখি হতে না হয়, সে জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা যাচাই করেই অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও  পড়ুন, বন্যায় ৭ জেলার ৫৯ উপজেলা প্লাবিত, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার

প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের ভালো স্টার্টআপ আইডিয়া রয়েছে কিন্তু জামানত নেই, তাদেরও প্রকল্পের যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।তিনি আরও জানান, সরকারি অর্থায়নে শুরু করা কোনো উদ্যোগ প্রথমবার সফল না হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এই স্টার্টআপ ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : তহবিল উদ্যোক্তা স্টার্টআপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মেধাবী উদ্যোক্তাদের পাশে সরকার, নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হবে তহবিল

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

দেশে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি জানান, আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড থেকে একজন উদ্যোক্তাকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তাদের যেন ব্যাংকের জামানত, কাগজপত্র ও নানা জটিলতার মুখোমুখি হতে না হয়, সে জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা যাচাই করেই অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও  পড়ুন, বন্যায় ৭ জেলার ৫৯ উপজেলা প্লাবিত, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার

প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের ভালো স্টার্টআপ আইডিয়া রয়েছে কিন্তু জামানত নেই, তাদেরও প্রকল্পের যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।তিনি আরও জানান, সরকারি অর্থায়নে শুরু করা কোনো উদ্যোগ প্রথমবার সফল না হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এই স্টার্টআপ ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত