জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, সংসদে এ বিষয়ে সমাধান না হলে রাজপথে আন্দোলনে নামবে জামায়াত।সোমবার সন্ধ্যায় ফেনী শহরের একটি কনভেনশন হলে ১১ দলীয় জোট আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তার ভাষায়, ‘তাদের মুখে এক, অন্তরে আরেক।’
আরও পড়ুন, দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাস্তবতা নিয়ে প্রশ্ন
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ এখনও সংসদে রয়েছে। তবে তা বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, একজন মন্ত্রী যদি সব বিষয়ে কথা বলেন, তাহলে অন্য মন্ত্রীদের ভূমিকা কী—এ প্রশ্নও তোলেন তিনি।অনুষ্ঠানে প্রধান বক্তা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার, বিরোধী দল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত কমিটি গঠনের আহ্বান জানান।সেমিনারে অংশ নেওয়া নেতারা জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যেরও আহ্বান জানান।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন