জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ২০৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল ইসলাম (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আতাউল ইসলাম ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আতাউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
আরও পড়ুন, কক্সবাজার জেলা পুলিশ বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে
তিনি বলেন, অভিযানের সময় আসামির বাড়ি তল্লাশি করে ঘরে রাখা চালের ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০৭ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।ওসি আরও বলেন, জেলা পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আইনের আওতায় আনছে। মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।তিনি বলেন, পাঁচবিবিকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবন সংক্রান্ত কোনো তথ্য থাকলে স্থানীয় জনগণকে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন