রংপুরের গংগাচড়া উপজেলার ৩ নং বড়বিল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের গর্ভবতী মায়েদের জন্য দুই দিনব্যাপী অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও এক মাসের বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং উন্নয়ন সহায়তা তহবিল (পিবিসি)-এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার গর্ভবতী নারীরা উপকৃত হচ্ছেন।আয়োজক সূত্রে জানা যায়, দীর্ঘদিন চিকিৎসকের সংকট থাকলেও বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন, বিশ্ব জনসংখ্যা দিবসে খাগড়াছড়িতে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব
এ কার্যক্রমের আওতায় প্রতি সপ্তাহে রবিবার ও সোমবার চিকিৎসক উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের সেবা প্রদান করবেন।৩ নং বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল হুদা বলেন, “মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন পরিষদ সবসময় গুরুত্ব দিয়ে কাজ করছে। গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতেও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদানের ফলে অনেক গর্ভবতী মা উপকৃত হবেন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন