রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও সড়ক সচল রাখতে ভোর থেকেই মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৬ ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে ডিএসসিসি।
আর ও পড়ুন ,বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মোতায়েন বিজিবি
পাশাপাশি ড্রেন ও পানি নিষ্কাশনের মুখ পরিষ্কার রাখতে মাঠে নিরলসভাবে কাজ করছেন কর্মীরা।এদিকে আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের সামনে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করেন। দ্রুত গাছ অপসারণের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ডিএসসিসি জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে রাস্তা খননের গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিষয় : জলাবদ্ধতা মাঠে ডিএসসিসি ভারী বর্ষণে

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন