গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব তিনি সততা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন।
আরও পড়ুন, আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে আজীবন অবিচল ছিলেন।শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদর্শ থেকে বিচ্যুত হননি। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী ও দৃঢ় ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন