দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নরসিংদী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা, কারাদণ্ড ৩ জনের

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর উদ্যোগ ‘বলুন’ পরিচয় গোপন রেখে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারিরা বেতন দিবেন

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারিরা

দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন। বন্যাকবলিত জনপদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ১ দিনের মূল বেতন (Basic Salary) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের জেলা আইনশৃংখলা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন তাঁর নিজের ১ মাসের সমপরিমাণ মূল বেতন এই তহবিলে দেওয়ার ঘোষণা দিলে সভায় অন‍্যরাও তাতে সম্মতি জানায়। আজ রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া।গাজীপুরের ৫টি আসনের সকল সংসদ সদস্যরা ১ মাসের সম্পূর্ণ মূল বেতন বন্যা তহবিলে দান করে জেলা প্রশাসকের কাছে জমা দিবেন। একইসঙ্গে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের ১ দিনের মূল বেতন প্রদান করবেন।আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে এই অর্থ সংগ্রহ করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।

আরও  পড়ুন, তারেক রহমানের বরিশাল সফর ঘিরে হিজলা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বন্যা দুর্গতদের সহায়তায় প্রথমে নিজের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা দেন এবং পরবর্তীতে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতন প্রদানের একটি মানবিক প্রস্তাব উত্থাপন করেন।সংসদ সদস্যের এই যুগান্তকারী প্রস্তাবে গভীর সংহতি প্রকাশ করে তাৎক্ষণিক সম্মতি জ্ঞাপন করেন জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। সভায় উপস্থিত জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণও স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এই মহতি উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সহমত পোষণ করেন। একটি বিশেষ জেলা হিসেবে গাজীপুর জেলা প্রশাসন এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।সভায় জানানো হয়, দুর্যোগের এই ক্রান্তিকালে আগামী ৩ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসন, গাজীপুরের সার্বিক সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ অবদান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিষয় : ত্রাণ তহবিলে দৃষ্টান্ত স্থাপন বন্যাকবলিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারিরা বেতন দিবেন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x