বাংলাদেশ পুলিশে সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত পদে পদোন্নতি পাওয়া শতাধিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে নিয়মিত পদায়নের অপেক্ষায় রয়েছেন। দায়িত্ব ও কর্তৃত্বে পরিবর্তন না আসায় তাদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সূত্র মতে, ২০২৩ সালের ৬ নভেম্বর তৎকালীন সরকার ১৪০ জন পুলিশ সুপারকে সুপারনিউমারারি ভিত্তিতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়। এর মধ্যে ১৫তম থেকে ২২তম বিসিএসের ১০ জন এবং ২৪তম বিসিএসের ১৩০ জন কর্মকর্তা ছিলেন। তবে পর্যাপ্ত শূন্য পদ না থাকায় তারা আগের দায়িত্বেই বহাল থাকেন।
আরও পড়ুন, স্থানীয় সরকার নির্বাচনে নতুন নিয়ম, কেন্দ্র চূড়ান্ত হবে আরও আগে
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ১২ জন কর্মকর্তাকে নিয়মিত অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়। পরে চলতি বছরের ১৫ এপ্রিল আরও ১৭ জনকে নিয়মিত পদে পদায়নের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা নিয়মিত পদায়নের বাইরে রয়েছেন। তাদের অভিযোগ, পদমর্যাদা বাড়লেও দায়িত্ব, কর্তৃত্ব ও প্রশাসনিক ক্ষমতায় কোনো পরিবর্তন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তারা পেশাগত ও মানসিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করছেন।তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন