দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নরসিংদী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা, কারাদণ্ড ৩ জনের

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর উদ্যোগ ‘বলুন’ পরিচয় গোপন রেখে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

রায়পুরা কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত

কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত

রায়পুরা কল্যাণ সমিতি, নরসিংদীর নবগঠিত কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন হোসাইন বিদ্যুৎ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি রায়পুরার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর অধ্যক্ষ ডা. সৈয়দ আমিরুল হক শামীম, শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম বাদল, শিক্ষানুরাগী ও সমাজসেবক সাইফুল ইসলাম বাহাদুর, নরসিংদী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. অহিদুজ্জামান, কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. আতাউর রহমান এবং নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. খাদিম হোসেন।

আরও  পড়ুন, চট্টগ্রামে মীর হেলালের নির্দেশনায় ঘরে ঘরে মহানগর ছাত্রদল

এছাড়াও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা হাজী আব্দুস সাত্তার, আবদুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরহাদ এবং নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।বক্তারা বলেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে রায়পুরা কল্যাণ সমিতি শিক্ষা, সমাজসেবা, মানবিক সহায়তা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হয়ে রায়পুরা ও নরসিংদীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।প্রধান অতিথি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া তাঁর বক্তব্যে বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসন, ঐক্য এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. শহিদুল্লাহ উপস্থিত অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এম. মোজাম্মেল হক। অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অভিষেকের মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন।

বিষয় : উৎসবমুখর অভিষেক অনুষ্ঠিত নবগঠিত কমিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রায়পুরা কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x