দৈনিক সংবাদ দিগন্ত

‘ভোটে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না’ : সারজিস আলম

উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।শুক্রবার রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ ক্ষমতার অপব্যবহার করে ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

আরও পড়ুন, 'জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির সুযোগ নেই' : গোলাম পরওয়ার

সারজিস আলম বলেন, অতীতে প্রশাসনিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যেভাবে নির্বাচন পরিচালিত হয়েছে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশার বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠান বা প্রশাসনের অংশ কাজ করলে তরুণ প্রজন্ম তার প্রতিবাদ করবে।সমাবেশে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে নগরের আলুপট্টি মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন দলটির নেতা-কর্মীরা।

বিষয় : হুঁশিয়ারি অপব্যবহার করে ভোটে অনিয়ম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

‘ভোটে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না’ : সারজিস আলম

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।শুক্রবার রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ ক্ষমতার অপব্যবহার করে ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

আরও পড়ুন, 'জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির সুযোগ নেই' : গোলাম পরওয়ার

সারজিস আলম বলেন, অতীতে প্রশাসনিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যেভাবে নির্বাচন পরিচালিত হয়েছে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশার বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠান বা প্রশাসনের অংশ কাজ করলে তরুণ প্রজন্ম তার প্রতিবাদ করবে।সমাবেশে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে নগরের আলুপট্টি মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন দলটির নেতা-কর্মীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত