দৈনিক সংবাদ দিগন্ত

ফিরছেন সায়ন্তিকা

ফিরছেন সায়ন্তিকা
সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

রাজনীতির ব্যস্ততা পেরিয়ে আবারও অভিনয় ও ফিটনেসে মনোযোগ দিচ্ছেন টালিউড অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর গত দুই মাসে নিজের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত তার কয়েকটি নাচের ভিডিও ঘিরে ইতোমধ্যেই অভিনয়ে ফেরার জল্পনা শুরু হয়েছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, নাচ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 

আরও  পড়ুন, অপেক্ষায় তানজিন তিশা

অভিনয়ে আসার আগ থেকেই তিনি নাচের সঙ্গে যুক্ত। তবে রাজনৈতিক দায়িত্ব পালনের কারণে দীর্ঘদিন নিয়মিত অনুশীলন করা সম্ভব হয়নি।তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে গিয়ে নিজের যত্ন নেওয়ার সময়ও পাননি। অনিয়মিত জীবনযাপনের কারণে হজমের সমস্যা এবং কিছু স্বাস্থ্যগত জটিলতাও দেখা দেয়।এখন তার লক্ষ্য, সুস্থ জীবনযাত্রায় ফিরে ধীরে ধীরে অভিনয়ে নিয়মিত হওয়া। সায়ন্তিকার ভাষায়, রোগা বা মোটা হওয়া নয়, সুস্থ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিষয় : সায়ন্তিকা ফিটনেসে টালিউড অভিনেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফিরছেন সায়ন্তিকা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

রাজনীতির ব্যস্ততা পেরিয়ে আবারও অভিনয় ও ফিটনেসে মনোযোগ দিচ্ছেন টালিউড অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর গত দুই মাসে নিজের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত তার কয়েকটি নাচের ভিডিও ঘিরে ইতোমধ্যেই অভিনয়ে ফেরার জল্পনা শুরু হয়েছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, নাচ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 

আরও  পড়ুন, অপেক্ষায় তানজিন তিশা

অভিনয়ে আসার আগ থেকেই তিনি নাচের সঙ্গে যুক্ত। তবে রাজনৈতিক দায়িত্ব পালনের কারণে দীর্ঘদিন নিয়মিত অনুশীলন করা সম্ভব হয়নি।তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে গিয়ে নিজের যত্ন নেওয়ার সময়ও পাননি। অনিয়মিত জীবনযাপনের কারণে হজমের সমস্যা এবং কিছু স্বাস্থ্যগত জটিলতাও দেখা দেয়।এখন তার লক্ষ্য, সুস্থ জীবনযাত্রায় ফিরে ধীরে ধীরে অভিনয়ে নিয়মিত হওয়া। সায়ন্তিকার ভাষায়, রোগা বা মোটা হওয়া নয়, সুস্থ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত