দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

"৭২ ঘণ্টার বন্যা সতর্কতা, ঝুঁকিতে ১২ জেলা"

৭২ ঘণ্টার বন্যা সতর্কতা, ঝুঁকিতে ১২ জেলা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বর্ষণের মধ্যে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পূর্বাভাস অনুযায়ী, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী ও চট্টগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন এলাকাতেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আরও  পড়ুন, বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল বন্যার ঝুঁকিতে রয়েছে।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারি এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গেও ভারি বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানির চাপ আরও বাড়তে পারে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

বিষয় : পানি উন্নয়ন ভারি বর্ষণ বন্যা সতর্কতা পানি উন্নয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

"৭২ ঘণ্টার বন্যা সতর্কতা, ঝুঁকিতে ১২ জেলা"

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বর্ষণের মধ্যে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পূর্বাভাস অনুযায়ী, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী ও চট্টগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন এলাকাতেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আরও  পড়ুন, বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল বন্যার ঝুঁকিতে রয়েছে।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারি এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গেও ভারি বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানির চাপ আরও বাড়তে পারে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত