ডেঙ্গু রোগীদের জন্য বড় স্বস্তির খবর। সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করা হবে।রোববার স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন, এনআইডি সংশোধনে নতুন নির্দেশনা, ইটিআইতে সেবা বন্ধ
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু দ্রুত শনাক্ত করা গেলে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়। তাই বিনামূল্যে এনএস১ পরীক্ষার সুযোগ রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন