দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আজ বিকেলে আবার মুখর জাতীয় সংসদ

আজ বিকেলে আবার মুখর জাতীয় সংসদ
আজ বিকেলে আবার মুখর জাতীয় সংসদ

ছয় দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।গত ৩০ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে জাতীয় বাজেট ছাড়াও অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের অনুমোদন পেয়েছে।এর আগে ১১ জুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। 

আরও  পড়ুন, টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, কয়েক জেলায় সাময়িক বন্যার আশঙ্কা

আলোচনায় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলা, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।সংসদের পুনরায় শুরু হওয়া এ অধিবেশনে নতুন বিল, বিভিন্ন কমিটির প্রতিবেদন এবং সমসাময়িক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেট-পরবর্তী এই অধিবেশনে অর্থনৈতিক বাস্তবতা, উন্নয়ন কার্যক্রম এবং সরকারের নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।

বিষয় : জাতীয় সংসদ দ্বিতীয় অধিবেশন দীর্ঘ সময়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

আজ বিকেলে আবার মুখর জাতীয় সংসদ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ছয় দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।গত ৩০ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে জাতীয় বাজেট ছাড়াও অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের অনুমোদন পেয়েছে।এর আগে ১১ জুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। 

আরও  পড়ুন, টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, কয়েক জেলায় সাময়িক বন্যার আশঙ্কা

আলোচনায় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলা, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।সংসদের পুনরায় শুরু হওয়া এ অধিবেশনে নতুন বিল, বিভিন্ন কমিটির প্রতিবেদন এবং সমসাময়িক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেট-পরবর্তী এই অধিবেশনে অর্থনৈতিক বাস্তবতা, উন্নয়ন কার্যক্রম এবং সরকারের নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত