দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ইনুর সাজা 'অপ্রতুল আপিল বিভাগে যাচ্ছে প্রসিকিউশ

মো. আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই সাজাকে 'অপ্রতুল' উল্লেখ করে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ।মঙ্গলবার রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজা যথেষ্ট নয়। তাই আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন বক্তব্য, বৈঠক, টেলিফোন যোগাযোগ এবং রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলন দমন, বলপ্রয়োগে উসকানি, ষড়যন্ত্র 

আরো পড়ুন , যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : প্রধানমন্ত্রী

ও সহায়তার অভিযোগ রয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে।অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিদেশি ও দেশীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নেন তিনি।এছাড়া ১৪ দলীয় জোটের বৈঠকে অংশগ্রহণ, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আন্দোলন দমনে বিভিন্ন সিদ্ধান্তে সম্পৃক্ত থাকার অভিযোগও আনা হয়েছে।মামলার অন্যতম অভিযোগ অনুযায়ী, কুষ্টিয়ায় আন্দোলন চলাকালে গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় ইনুর নির্দেশনা, উসকানি ও সহায়তার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি করেছে প্রসিকিউশন।তবে আসামিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করে।এখন রাষ্ট্রপক্ষের আপিলের মাধ্যমে মামলাটি দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে নতুন আইনি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

বিষয় : আন্তর্জাতিকচক্রান্ত ট্রাইব্যুনালে অপরাধের মামলায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইনুর সাজা 'অপ্রতুল আপিল বিভাগে যাচ্ছে প্রসিকিউশ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই সাজাকে 'অপ্রতুল' উল্লেখ করে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ।মঙ্গলবার রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজা যথেষ্ট নয়। তাই আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন বক্তব্য, বৈঠক, টেলিফোন যোগাযোগ এবং রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলন দমন, বলপ্রয়োগে উসকানি, ষড়যন্ত্র 

আরো পড়ুন , যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : প্রধানমন্ত্রী

ও সহায়তার অভিযোগ রয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে।অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিদেশি ও দেশীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নেন তিনি।এছাড়া ১৪ দলীয় জোটের বৈঠকে অংশগ্রহণ, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আন্দোলন দমনে বিভিন্ন সিদ্ধান্তে সম্পৃক্ত থাকার অভিযোগও আনা হয়েছে।মামলার অন্যতম অভিযোগ অনুযায়ী, কুষ্টিয়ায় আন্দোলন চলাকালে গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় ইনুর নির্দেশনা, উসকানি ও সহায়তার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি করেছে প্রসিকিউশন।তবে আসামিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করে।এখন রাষ্ট্রপক্ষের আপিলের মাধ্যমে মামলাটি দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে নতুন আইনি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত