দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভার পথে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লি সফরের প্রস্তুতি? ২০–২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

দুই এলএনজি টার্মিনাল চালু, ২৫ দিনের গ্যাস সংকট শেষে স্বস্তির নিশ্বাস

নিউরোসায়েন্স চিকিৎসায় বড় অগ্রগতি,  শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে ফের প্রাণহানি একদিনে আরও ৫জনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন রোগী।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ৩৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৮ জন, ঢাকায় ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।মৃত ৫ জনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ।

আরও  পড়ুন, প্রবাসী ভোটে প্রযুক্তির ছোঁয়া, পোস্টাল ব্যালট নিবন্ধন চালু থাকবে আগামী নির্বাচনেও

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে। এদের মধ্যে পুরুষ রোগী ৩ হাজার ৬৭৯ জন এবং নারী ২ হাজার ২৪৪ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন রোগী।উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছিল ৫ জন। কিন্তু জুনের শেষ দিকে এসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে ফের প্রাণহানি একদিনে আরও ৫জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত