দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভার পথে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লি সফরের প্রস্তুতি? ২০–২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

দুই এলএনজি টার্মিনাল চালু, ২৫ দিনের গ্যাস সংকট শেষে স্বস্তির নিশ্বাস

নিউরোসায়েন্স চিকিৎসায় বড় অগ্রগতি,  শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রুমিন ফারহানা আমার বক্তব্য মুগ্ধ হয়ে শুনেন, আমি কৃতার্থ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

রুমিন ফারহানাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুমুল আলোচনা ও বাকবিনিময়ের মধ্যে বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, "ব্যারিস্টার রুমিন ফারহানা আমার বক্তব্য মুগ্ধ হয়ে শুনেন, আমি খুব কৃতার্থ হলাম।"মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় সদস্যরা বরাদ্দ এক টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, গত মার্চ ও এপ্রিলে সারাদেশে ৬০৫টি হত্যাকাণ্ড, 

আরও  পড়ুন , মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছর কারাদণ্ড

২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার ভাষায়, দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটছে।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় হত্যা, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের বিভিন্ন সূচকে দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন তিনি।মন্ত্রী বলেন, অতীতে সামাজিক ও রাজনৈতিক চাপের কারণে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারতেন না। বর্তমানে সরাসরি থানায় কিংবা অনলাইনে অভিযোগ করার সুযোগ থাকায় মামলা রেকর্ডের সংখ্যা বেড়েছে। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের এই আলোচনা সংসদে ব্যাপক গুরুত্ব পায়।

বিষয় : আইনশৃঙ্খলা বিরোধীদলীয় বক্তব্য মুগ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

রুমিন ফারহানা আমার বক্তব্য মুগ্ধ হয়ে শুনেন, আমি কৃতার্থ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুমুল আলোচনা ও বাকবিনিময়ের মধ্যে বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, "ব্যারিস্টার রুমিন ফারহানা আমার বক্তব্য মুগ্ধ হয়ে শুনেন, আমি খুব কৃতার্থ হলাম।"মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় সদস্যরা বরাদ্দ এক টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, গত মার্চ ও এপ্রিলে সারাদেশে ৬০৫টি হত্যাকাণ্ড, 

আরও  পড়ুন , মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছর কারাদণ্ড

২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার ভাষায়, দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটছে।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় হত্যা, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের বিভিন্ন সূচকে দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন তিনি।মন্ত্রী বলেন, অতীতে সামাজিক ও রাজনৈতিক চাপের কারণে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারতেন না। বর্তমানে সরাসরি থানায় কিংবা অনলাইনে অভিযোগ করার সুযোগ থাকায় মামলা রেকর্ডের সংখ্যা বেড়েছে। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের এই আলোচনা সংসদে ব্যাপক গুরুত্ব পায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত