দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিচার বিভাগের বিকল্প পুলিশি রাষ্ট্র নয় : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

জাতীয় সংসদে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১ টাকায় বিচার বিভাগ পরিচালনার প্রস্তাব বাস্তবসম্মত নয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ অনুমোদনের প্রস্তাব উত্থাপন করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক সংকট, মামলাজট, 

আরও  পড়ুন, কেন্দ্রীয় শহীদ মিনারে চিরবিদায়, মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধায় সাংস্কৃতিক অঙ্গন

মানবাধিকার পরিস্থিতি এবং বরাদ্দের স্বল্পতা নিয়ে সমালোচনা করেন। তারা বিভাগের বরাদ্দ ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাবও উত্থাপন করেন।জবাবে আইনমন্ত্রী বলেন, একই বিষয়ে কেউ বরাদ্দ বেশি হওয়ার অভিযোগ করছেন, আবার কেউ বলছেন বরাদ্দ খুবই কম। এই দুই ধরনের বক্তব্য পরস্পরবিরোধী।তিনি বলেন, বিচার বিভাগের জন্য বর্তমান বরাদ্দ বাস্তবতার তুলনায় অপ্রতুল হতে পারে, তবে ১ টাকায় পুরো বিচার বিভাগ পরিচালনার কোনো কার্যকর বিকল্প ছাঁটাই প্রস্তাবে উপস্থাপন করা হয়নি।আইনমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগের কার্যক্রম অব্যাহত রাখতে বাস্তবসম্মত বাজেট প্রয়োজন। তাই ছাঁটাই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে মূল বরাদ্দ অনুমোদনের জন্য তিনি সংসদের প্রতি আহ্বান জানান।

বিষয় : আইনমন্ত্রী বিচার বিভাগ বিকল্প পুলিশি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিচার বিভাগের বিকল্প পুলিশি রাষ্ট্র নয় : আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১ টাকায় বিচার বিভাগ পরিচালনার প্রস্তাব বাস্তবসম্মত নয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ অনুমোদনের প্রস্তাব উত্থাপন করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক সংকট, মামলাজট, 

আরও  পড়ুন, কেন্দ্রীয় শহীদ মিনারে চিরবিদায়, মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধায় সাংস্কৃতিক অঙ্গন

মানবাধিকার পরিস্থিতি এবং বরাদ্দের স্বল্পতা নিয়ে সমালোচনা করেন। তারা বিভাগের বরাদ্দ ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাবও উত্থাপন করেন।জবাবে আইনমন্ত্রী বলেন, একই বিষয়ে কেউ বরাদ্দ বেশি হওয়ার অভিযোগ করছেন, আবার কেউ বলছেন বরাদ্দ খুবই কম। এই দুই ধরনের বক্তব্য পরস্পরবিরোধী।তিনি বলেন, বিচার বিভাগের জন্য বর্তমান বরাদ্দ বাস্তবতার তুলনায় অপ্রতুল হতে পারে, তবে ১ টাকায় পুরো বিচার বিভাগ পরিচালনার কোনো কার্যকর বিকল্প ছাঁটাই প্রস্তাবে উপস্থাপন করা হয়নি।আইনমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগের কার্যক্রম অব্যাহত রাখতে বাস্তবসম্মত বাজেট প্রয়োজন। তাই ছাঁটাই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে মূল বরাদ্দ অনুমোদনের জন্য তিনি সংসদের প্রতি আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত