দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১৬ ডিসেম্বর শেষ মুহূর্তে নতুন শর্ত, থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে শঙ্কা

পূর্বের দায় বর্তমান প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা: খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ

রামিসা হত্যা মামলা: ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জেল আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

পাঁচদিন বজ্রসহ বৃষ্টিতে ভিজবে দেশ, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনে আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহররমের চাঁদ দেখা নিয়ে আজ জাতীয় কমিটির বৈঠক, নির্ধারণ হবে আশুরার তারিখ

একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

১৬ ডিসেম্বর শেষ মুহূর্তে নতুন শর্ত, থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে শঙ্কা

১৬ ডিসেম্বর শেষ মুহূর্তে নতুন শর্ত, থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে শঙ্কা
১৬ ডিসেম্বর শেষ মুহূর্তে নতুন শর্ত, থার্ড টার্মিনাল উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল উদ্বোধনের যে পরিকল্পনা ছিল, তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।পরিচালনা চুক্তি চূড়ান্ত হওয়ার শেষ পর্যায়ে এসে জাপানি কনসোর্টিয়াম নতুন কয়েকটি শর্ত আরোপ করেছে। পাশাপাশি তারা চুক্তি সম্পন্ন করতে আরও দুই মাস সময় চেয়েছে। এতে পুরো প্রক্রিয়া নতুন করে জটিলতায় পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।জানা গেছে, একাধিক দফা আলোচনার পর টার্মিনাল পরিচালনার কাঠামো প্রায় চূড়ান্ত হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, পরিচালনাসংশ্লিষ্ট চারটি প্রধান খাতের রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি কনসোর্টিয়াম এবং ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।তবে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার পরিবর্তে কনসোর্টিয়াম অতিরিক্ত সময় চাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। বেবিচকের কর্মকর্তাদের আশঙ্কা, দুই মাস সময় দেওয়ার পর চুক্তি স্বাক্ষর হলেও প্রস্তুতি সম্পন্ন করতে আরও ছয় মাস প্রয়োজন হবে, যা ১৬ ডিসেম্বরের লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলবে।

আরও  পড়ুন , পূর্বের দায় বর্তমান প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা: খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনালের শতভাগ নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পের অর্থায়নের বড় অংশ দিয়েছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা Japan International Cooperation Agency।বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ দুই বছর আলোচনা চলার পর শেষ মুহূর্তে এমন অবস্থান আমাদের বিস্মিত করেছে। আমরা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।’তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতা পেলে আগামী ১৬ ডিসেম্বরই থার্ড টার্মিনাল চালু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।উল্লেখ্য, ২০১৭ সালে থার্ড টার্মিনাল প্রকল্প গ্রহণ করা হয় এবং ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ শেষ হলেও পরিচালনাগত ও প্রশাসনিক জটিলতার কারণে এখনো টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় কিছু আধুনিক যন্ত্রপাতির কার্যকারিতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : ১৬ ডিসেম্বর উদ্বোধন থার্ড টার্মিনাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১৬ ডিসেম্বর শেষ মুহূর্তে নতুন শর্ত, থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে শঙ্কা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল উদ্বোধনের যে পরিকল্পনা ছিল, তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।পরিচালনা চুক্তি চূড়ান্ত হওয়ার শেষ পর্যায়ে এসে জাপানি কনসোর্টিয়াম নতুন কয়েকটি শর্ত আরোপ করেছে। পাশাপাশি তারা চুক্তি সম্পন্ন করতে আরও দুই মাস সময় চেয়েছে। এতে পুরো প্রক্রিয়া নতুন করে জটিলতায় পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।জানা গেছে, একাধিক দফা আলোচনার পর টার্মিনাল পরিচালনার কাঠামো প্রায় চূড়ান্ত হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, পরিচালনাসংশ্লিষ্ট চারটি প্রধান খাতের রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি কনসোর্টিয়াম এবং ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।তবে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার পরিবর্তে কনসোর্টিয়াম অতিরিক্ত সময় চাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। বেবিচকের কর্মকর্তাদের আশঙ্কা, দুই মাস সময় দেওয়ার পর চুক্তি স্বাক্ষর হলেও প্রস্তুতি সম্পন্ন করতে আরও ছয় মাস প্রয়োজন হবে, যা ১৬ ডিসেম্বরের লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলবে।

আরও  পড়ুন , পূর্বের দায় বর্তমান প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা: খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনালের শতভাগ নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পের অর্থায়নের বড় অংশ দিয়েছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা Japan International Cooperation Agency।বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ দুই বছর আলোচনা চলার পর শেষ মুহূর্তে এমন অবস্থান আমাদের বিস্মিত করেছে। আমরা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।’তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতা পেলে আগামী ১৬ ডিসেম্বরই থার্ড টার্মিনাল চালু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।উল্লেখ্য, ২০১৭ সালে থার্ড টার্মিনাল প্রকল্প গ্রহণ করা হয় এবং ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ শেষ হলেও পরিচালনাগত ও প্রশাসনিক জটিলতার কারণে এখনো টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় কিছু আধুনিক যন্ত্রপাতির কার্যকারিতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত