যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য খসড়া সমঝোতা স্মারকের ‘সবশেষ অগ্রগতি’ নিয়ে তেহরানে রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি—আইএসএনএ-তে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে ইসলামাবাদে আলোচিত খসড়া সমঝোতা স্মারক নিয়ে সর্বশেষ পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়।বিবৃতিতে আরও বলা হয়, ইরান, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার পাশাপাশি সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেও এর
আরো পড়ুন , যুদ্ধের ইতি নয়, কৌশলগত সুবিধা চাইছে ইসরায়েল আল জাজিরার দাবি
সুনির্দিষ্ট শর্ত প্রকাশ করা হয়নি।এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানি প্রতিপক্ষের বেইজিং সফরের সময় চলমান আলোচনায় সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন। একই সময়ে রাশিয়ার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার দাবি সামনে আসে।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের সংসদ স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তেহরান তার অবস্থানে অটল থাকবে।তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন এবং বলেন, “আমরা শেষ পর্যন্ত দৃঢ় থাকব।”বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইরান তার কূটনৈতিক অবস্থানকে রাশিয়া-চীন জোটের সঙ্গে সমন্বয় করে আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন