কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর তৈরি হয়েছে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা। পুরবোর্ড থাকবে, নাকি প্রশাসক বসবে—এমন প্রশ্নের মধ্যেই শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির গুরুত্বপূর্ণ বৈঠক।রোববার বিকেল তিনটায় দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে কলকাতা পৌরসভার কাউন্সিলর ও দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি। বৈঠকে নতুন মেয়র নির্বাচন, পুর প্রশাসনের ভবিষ্যৎ কাঠামো এবং রাজনৈতিক ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল।কিন্তু বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই সেটি বাতিল করা হয়। দলীয় সূত্র জানায়, দিল্লিতে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকে যোগ দিতে মমতা ব্যানার্জির দিল্লি সফরের কারণেই বৈঠক স্থগিত করা হয়েছে।তবে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন আলোচনা চলছে। তৃণমূলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাজ্যজুড়ে দলীয়
আরো পড়ুন , আবার হামলা চালানো খুব সহজ ইরানকে কড়া বার্তা ট্রাম্পের
নেতাদের বিরুদ্ধে বাড়তে থাকা জনরোষ এবং বিক্ষোভের আশঙ্কা থেকেই বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের উদ্দেশে ডিম নিক্ষেপ ও বিক্ষোভের ঘটনার প্রেক্ষাপটে তৃণমূল ভবনেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে—এমন শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে।এদিকে রাজ্যের পৌর মন্ত্রণালয় কলকাতা পৌরসভাকে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে আইন অনুযায়ী বর্তমান পুরবোর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।এখন প্রশ্ন উঠেছে—কলকাতার নতুন মেয়র কে হবেন? পুরবোর্ড টিকবে, নাকি বসবে প্রশাসক? রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনার মধ্যেই নতুন বৈঠকের অপেক্ষায় তৃণমূল কাউন্সিলররা।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন